পিরোজপুরে ছাত্রলীগ নেতাকে কুপিয়েছে সন্ত্রাসীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পিরোজপুর শহরে গতকাল মঙ্গলবার সন্ত্রাসীরা শাহ নেওয়াজ নামের ছাত্রলীগের এক নেতাকে কুপিয়ে জখম করেছে। তিনি সরকারি সোহরাওয়ার্দী কলেজ ছাত্রলীগের সহসাধারণ সম্পাদক।পিরোজপুর সদর হাসপাতালে চিকি ৎসাধীন শাহ নেওয়াজ জানান, গতকাল সকালে তিনি ব্যক্তিগত কাজে কলেজে যান। কাজ শেষে দুপুরে মোটরসাইকেলযোগে ফেরার পথে কলেজসংলগ্ন রামকৃষ্ণ আশ্রমের কাছে রসুল ও ফাইজুল নামের দুজন সন্ত্রাসী তাঁর ওপর হামলা চালায়। তারা দা দিয়ে তাঁর বাঁ পা, হাঁটু ও বাঁ হাতে কোপ দেয়। এতে তাঁর বাঁ হাতের তিনটি আঙুল বিছিন্ন হয়ে যায়। তিনি অভিযোগ করেন, হামলাকারীরা মাদকসেবী ও বিক্রেতা। সদর হাসপাতালের আবাসিক চিকি ৎসক এস দাস বলেন, শাহ নেওয়াজের আরও একটি আঙুল কেটে ফেলা লাগতে পারে। সদর থানার ওসি মিজানুর রহমান জানান, শাহ নেওয়াজের ওপর হামলার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আটকের চেষ্টা চলছে।