পিরোজপুরে জামায়াতের দুই নেতা-কর্মী আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পিরোজপুর জেলা জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি মাওলানা আবদুর রব ও জামায়াতের কর্মী মো. নাইমকে গতকাল বৃহস্পতিবার সকালে শহরের কাপুড়িয়া পট্টি থেকে আটক করেছে পুলিশ।পিরোজপুর সদর থানার উপপরিদর্শক (এসআই) মো. মহিউদ্দিন জানান, মানবতাবিরোধী অপরাধের অভিযোগে গ্রেপ্তার হওয়া জামায়াত নেতা গোলাম আজমের মুক্তির দাবিতে শহরে বিক্ষোভের সময় তাঁদের আটক করা হয়।