পিরোজপুরে জেলা জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পিরোজপুর পৌর জামায়াতে ইসলামীর আমির ও জেলা জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি আ. রবকে গতকাল বুধবার গ্রেপ্তার করেছে পুলিশ। শহরতলির আলামকাঠি পল্লী মঙ্গল উচ্চবিদ্যালয় থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। তিনি ওই বিদ্যালয়ের শিক্ষক।পুলিশ জানায়, গত বছরের ২৭ নভেম্বর বিএনপি-জামায়াতের ডাকা হরতালের সমর্থনে শহরে একটি মিছিল বের হয়। এ মিছিল থেকে পুলিশের ওপর শাবল নিক্ষেপ করা হয়। এ ঘটনায় সদর থানার উপপরিদর্শক (এসআই) নুর মোহাম্মদ বাদী হয়ে একটি মামলা করেন। আ. রব ওই মামলার আসামি। এ মামলায় তাঁকে গতকাল গ্রেপ্তার করা হয়েছে। সদর থানার ওসি মো. মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।