পিরোজপুরে নছিমনচাপায় শিশু নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পিরোজপুরের নাজিরপুর উপজেলায় নছিমনের চাপায় অলোক ঘরামি নামের এক পঞ্চম শ্রেণীর ছাত্র নিহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার উপজেলার দেউলবাড়ী-দোবরা ইউনিয়নের মধুভাঙ্গা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। অলোক ওই ইউনিয়নের গাওখালী গ্রামের অপু ঘরামির ছেলে। প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, মধুভাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পঞ্চম শ্রেণীর ছাত্র অলোক গতকাল বাড়ি থেকে স্কুলে যাচ্ছিল। স্কুলের কাছাকাছি এলাকায় পৌঁছালে একটি নছিমন তাকে চাপা দেয়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।গতকাল বিকেলে নাজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল খালেক বলেন, ‘এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। যানটি জব্দ করা হয়েছে। তবে চালক পলাতক।’