পিরোজপুরে পাঁচ নারীকে সংবর্ধনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে গতকাল সোমবার পিরোজপুর শহরে পাঁচ নারীকে সংবর্ধনা দেওয়া হয়েছে। জেলা প্রশাসন ও উপকূলীয় উন্নয়ন উদ্যোগ (সিডিআই নেটওয়ার্ক) এ সংবর্ধনার আয়োজন করে। অনুষ্ঠানে কাউখালীর বাসিন্দা মুক্তিযাদ্ধা উর্মিলা রায়, গীতি আলেখ্য ও গীতিনাট্য রচয়িতা হিসেবে শহরের সিআই পাড়ার মোহসেনাতুন্নেছা মাসুমা, রত্নগর্ভা মা হিসেবে সদর উপজেলার জুজখোলা গ্রামের কুসুম কুমারী মজুমদার ও শহরের ভাগিরথী চত্বর এলাকার নুরুন্নাহার বেগমকে এবং সমাজ সংগঠক হিসেবে শহরের খুমরিয়া এলাকার খালেদা ইসলামকে সংবর্ধনা দেওয়া হয়। আয়োজকদের অন্যতম সংগঠন চেঞ্জমেকারের জেলা আহ্বায়ক ও উদীচীর জেলা সভাপতি এম এ মান্নান বলেন, দীর্ঘদিন পরে হলেও পাঁচ নারীকে সংবর্ধনা দিতে পেরে গর্বিত।