পিরোজপুরে বাজারে অগ্নিকাণ্ডে ১৮ দোকান ছাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পিরোজপুর সদর উপজেলার কদমতলা ইউনিয়নের কদমতলা বাজারে মঙ্গলবার রাতে অগ্নিকাণ্ডে ১৮টি দোকান পুড়ে গেছে। কদমতলা বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক তারিকুল ইসলাম জানান, রাত তিনটার দিকে বাজারের জীবন সাহার দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে তা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পিরোজপুর ও নাজিরপুর দমকল বিভাগের কর্মী এবং স্থানীয় লোকজন এসে চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। এতে ব্যবসায়ীদের প্রায় কোটি টাকার ক্ষতি হয়েছে।