পিরোজপুরে বাস ধর্মঘট
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পিরোজপুর বাস মালিক সমিতির ডাকে গতকাল মঙ্গলবার সকাল সাতটা থেকে বিকেল চারটা পর্যন্ত বাস ধর্মঘট পালিত হয়েছে। জেলা বিএনপির সংবাদ সম্মেলনের প্রতিবাদে তারা এ ধর্মঘটের ডাক দেয়। খুলনায় বিএনপির রোডমার্চে অংশ নেওয়ার কারণে পিরোজপুর বাস মালিক সমিতির কয়েকটি বাস বাতিল (সড়কে চলাচলে বিরত রাখা) করা হয়েছে বলে বিএনপি সংবাদ সম্মেলনে অভিযোগ করে।পিরোজপুর বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক আখতারুজ্জামান জানান, বাস বাতিলের বিষয়ে জেলা বিএনপির করা সংবাদ সম্মেলন সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। এর প্রতিবাদে তাদের এই ধর্মঘট।