পিরোজপুরে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পিরোজপুরের ভান্ডারিয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে উত্তম চন্দ্র দাস (২৮) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার সকালে উপজেলার রাধানগর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত উত্তম চন্দ্র দাস রাধানগর গ্রামের শৈলেন চন্দ্র দাসের ছেলে। তিনি দুই সন্তানের জনক ছিলেন।

পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা গেছে, আজ সকালে রাধানগর গ্রামের হুমায়ূন কবিরের বসতবাড়ির মেহগনিগাছ কাটার জন্য জাকির হোসেন নামের এক কাঠ ব্যবসায়ী উত্তমকে শ্রমিক হিসেবে নেন। সকাল আটটার দিকে গাছ কাটার সময় গাছের একটি ডাল বিদ্যুতের তারের ওপর পড়লে উত্তম বিদ্যুতায়িত হন। স্থানীয় লোকজন উত্তমকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ফখরুল ইসলাম বলেন, হাসপাতালে উত্তমকে মৃত অবস্থায় নিয়ে আসা হয়েছিল।

ভান্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান তালুকদার বলেন, পুলিশ ময়নাতদন্তের জন্য উত্তমের লাশ পিরোজপুর সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।