পিরোজপুরে মোর্শেদের এক সহযোগী গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পিরোজপুরের কাউখালী উপজেলার পারসাতুরিয়া গ্রাম থেকে গত রোববার মোর্শেদের সহযোগী আবু সায়েমকে গ্রেপ্তার করেছেন র‌্যাব-৮ বরিশালের সদস্যরা। এ সময় সায়েমের ঘরের কাপড়চোপড়ের মধ্য থেকে দুটি বিদেশি পিস্তল, তিনটি গুলি ও দুটি ম্যাগাজিন উদ্ধার করা হয়।র‌্যাব কর্মকর্তারা জানান, সায়েম পাশের রাজাপুর উপজেলার শীর্ষ সন্ত্রাসী মিজান-মোর্শেদের অন্যতম সহযোগী। তাঁকে গতকাল দুপুরে থানায় হস্তান্তর করা হয়েছে।কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, র‌্যাব অস্ত্র আইনে সায়েমের বিরুদ্ধে মামলা করেছে।