পিরোজপুরে যুবলীগ কর্মীকে গলা কেটে হত্যার চেষ্টা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পিরোজপুরের নাজিরপুর উপজেলার সদর ইউনিয়নের কলাতলা এলাকায় গত রোববার সন্ধ্যায় সন্ত্রাসীরা নাসির উদ্দিন (২৪) নামে যুবলীগের এক কর্মীকে গলা কেটে হত্যার চেষ্টা চালিয়েছে। গুরুতর আহত অবস্থায় তাঁকে নাজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
সদর ইউপির চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক মোশারফ হোসেন খান জানান, নাসির উদ্দিন বাড়ি ফেরার পথে সন্ত্রাসীরা তাঁকে ধরে প্রথমে হাতুড়িপেটা করে। পরে তাঁকে চাকু দিয়ে জবাই করার চেষ্টা করে। এ সময় তিনি চিৎকার দিলে লোকজন এসে তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।