পিরোজপুরে সংঘর্ষের ঘটনায় তিনটি মামলা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পিরোজপুর সদর উপজেলার দুর্গাপুর ইউনিয়নের চুঙ্গাপাশায় ডাকাত-গ্রামবাসী সংঘর্ষের ঘটনায় পিরোজপুর সদর থানায় সোমবার রাতে তিনটি মামলা হয়েছে।সদর থানার ওসি মিজানুর রহমান জানান, একটি মামলার বাদী চুঙ্গাপাশা গ্রামের আবদুল লতিফ আকন। তিনি মামলায় নিহত ডাকাত সাখাওয়াত গাজী, তাঁর স্ত্রী হেনোয়ারা বেগম ও রুবেল গাজীকে আসামি করেছেন। একই এলাকার কুদ্দুস শেখ বাদী হয়ে উপরিউক্ত তিনজনকে আসামি করে আরেকটি মামলা করেছেন। চৌকিদার আবদুল ওয়াদুদ হত্যার ঘটনায় স্থানীয় চৌকিদার মোতালেব মাঝি অজ্ঞাতনামা তিন থেকে পাঁচজনকে আসামি করে মামলা করেছেন।গত রোববার রাতে চুঙ্গাপাশায় ডাকাত-গ্রামবাসী সংঘর্ষ হয়। এ সময় ডাকাতেরা স্থানীয় চৌকিদার আবদুল ওয়াদুদকে কুপিয়ে হত্যা করে। পরে জনতা ডাকাত দলের সদস্যদের ধরে গণপিটুনি দেয়। গণপিটুনিতে ডাকাত দলের সদস্য সাখাওয়াত গাজী ঘটনাস্থলে নিহত হন।