পিরোজপুরে সাঈদীর বিরুদ্ধে অভিযোগের সত্যতা মিলেছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামায়াতের নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীসহ কয়েকজনের বিরুদ্ধে ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ চলাকালে মানবতাবিরোধী অপরাধের অভিযোগের সত্যতা পাওয়া গেছে। গতকাল বুধবার পিরোজপুর সার্কিট হাউসে এক সংবাদ সম্মেলনে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত দলের কর্মকর্তারা এ তথ্য জানান।তদন্ত দলের প্রধান ও সহকারী পুলিশ সুপার (এএসপি) হেলাল উদ্দিন বলেন, জামায়াতের নেতা সাঈদীসহ অন্যদের বিরুদ্ধে হত্যা, অগ্নিসংযোগ ও লুটপাটের দুটি মামলার তদন্তে এসে তাঁরা অভিযোগের সত্যতা পেয়েছেন। তিনি জানান, মুক্তিযুদ্ধের সময় পিরোজপুর জেলায় ৩০ হাজার নিরীহ মানুষকে হত্যা করেছে মানবতাবিরোধী অপরাধীরা।