পিরোজপুরে স্কুল ছাত্রীর লাশ উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পিরোজপুরের নাজিরপুর উপজেলার মাটিভাঙ্গা ইউনিয়নের বরইবুনিয়া গ্রাম থেকে শায়লা আক্তার (১৪) নামে এক ছাত্রীর লাশ উদ্ধার করা হয়েছে। তার বাড়ি একই ইউনিয়নের তারাবুনিয়া গ্রামে। সে স্থানীয় বরইবুনিয়া মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্রী। আত্মীয়স্বজনদের দাবি, প্রেমিকের বকা খেয়ে আত্মহত্যা করেছে শায়লা।নিহত শায়লার খালু মান্নান শেখের ভাষ্যমতে, শায়লা গত শনিবার সকালে নিজ স্কুলের মাঠে ফুটবল খেলা দেখতে যায়। তার প্রেমিক মামুনও সেখানে যায়। মামুন সেখানে তাকে গালমন্দ করে। শায়লা তা সহ্য করতে না পেরে মামার বাড়িতে ফিরে বিকেলে বিষ পান করে। রাতে অসুস্থ অবস্থায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।