পিরোজপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পিরোজপুরের নেছারাবাদ উপজেলায় সড়ক দুর্ঘটনায় এক ব্যক্তি নিহত হয়েছেন। আজ সোমবার সকালে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম মো. রুম্মান ফকির (৩৫)। তাঁর বাড়ি পার্শ্ববর্তী কাউখালী উপজেলায়। বাবার নাম আব্দুস সাত্তার ফকির।
পুলিশ, প্রত্যক্ষদর্শী ও পরিবারের ভাষ্য, রুম্মান আজ সকালে বাড়ি থেকে মোটরসাইকেলে করে নেছারাবাদ উপজেলার ইন্দুরহাট বাজারে যাচ্ছিলেন।
সকাল সাতটার দিকে নেছারাবাদ উপজেলার সোহাগদল গ্রামের পঞ্চায়েত বাড়ি এলাকা পৌঁছান।
জগন্নাথকাঠি-চাদকাঠী সড়কের বিপরীত দিক দিয়ে আসা সিএনজিচালিত একটি অটোরিকশাকে পাশ কাটাতে গিয়ে নিয়ন্ত্রণ হারান তিনি। এতে মোটরসাইকেল থেকে ছিটকে সড়কের পাশে একটি গাছের সঙ্গে ধাক্কা খান রুম্মান। গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করেন স্থানীয় লোকজন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে তাঁকে মৃত ঘোষণা করা হয়।
নেছারাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম এই তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।