পিরোজপুরে হত্যার দায়ে স্বামীর ফাঁসি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পিরোজপুরে স্ত্রী হত্যার দায়ে মানজুরুল ইসলাম ওরফে মাকসুদুর রহমান (৪৭) নামের এক ব্যক্তিকে ফাঁসির আদেশ দিয়েছেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর বিচারক বিপ্লব গোস্বামী। গতকাল সোমবার এই রায় ঘোষণা করেছেন। মামলা সূত্রে জানা গেছে, ভান্ডারিয়া উপজেলার ধাওয়া ইউনিয়নের পূর্ব পশারীবুনিয়া এলাকার মাকসুদুর রহমান যৌতুকের জন্য ২০১০ সালের ১১ জুলাই রাতে নির্যাতন চালিয়ে তাঁর স্ত্রী হেরিয়া বেগমকে (৩৩) হত্যা করেন। এ ঘটনায় নিহত গৃহবধূর ভাতিজা সরোয়ার তালুকদার ভান্ডারিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন পিরোজপুর জেলা জজ আদালতের বিশেষ পিপি আবদুর রাজ্জাক খান। আসামিপক্ষে মামলা পরিচালনা করেন সিরাজুল হক।