পিরোজপুরে ‘থমকে দাঁড়াও কর্মসূচি’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনা-পিরোজপুর-বরিশাল সড়কের পিরোজপুরের বেকুটিয়ায় সেতু নির্মাণ, পিরোজপুরে গ্যাসলাইন সম্প্রসারণ ও পিরোজপুরকে অর্থনৈতিক অঞ্চল ঘোষণার দাবিতে গতকাল রোববার পিরোজপুরে ‘থমকে দাঁড়াও কর্মসূচি’ পালিত হয়েছে। সকাল সোয়া ১০টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত পিরোজপুর শহর ছিল অচল। ব্যবসায়ী, রিকশাশ্রমিক, ভ্যানশ্রমিক, চাকরিজীবীসহ সুশীল সমাজের প্রতিনিধিরা এ কর্মসূচিতে অংশ নেন। শহরের ক্লাব সড়কে পথসভায় বক্তব্য দেন পিরোজপুর জেলা উন্নয়ন নাগরিক কমিটির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আলী আহম্মেদ খান, প্রেসক্লাবের সভাপতি এ কে আজাদ, মইনুল আহসান, মনিকা মণ্ডল, খালিদ আবু প্রমুখ।