পিরোজপুরের এসপির ক্ষমা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ক্ষমা চেয়ে হাইকোর্ট থেকে অব্যাহতি পেয়েছেন পিরোজপুরের পুলিশ সুপার নাফিউল ইসলাম। তবে পিরোজপুরের মঠবাড়িয়ায় নির্যাতিত কয়েকটি সংখ্যালঘু পরিবারকে (ভিটে থেকে উচ্ছেদ) পাঁচ দিনের মধ্যে পুর্নবাসন এবং নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট ব্যক্তিদের নির্দেশ দিয়েছেন আদালত। এ বিষয়ে ৩০ দিনের মধ্যে আদালতে হাজির হয়ে মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) প্রতিবেদন দাখিল করতে হবে।গতকাল বৃহস্পতিবার বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি মো. দেলোয়ার হোসেন সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।মঠবাড়িয়ায় সংখ্যালঘু নির্যাতনের ঘটনা নিয়ে সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হয়। পুলিশ সুপার ও ওসির বিরুদ্ধে ওই পরিবারকে অসহযোগিতার অভিযোগ ওঠে। বিষয়টি আদালতের দৃষ্টিতে এনে গত ২৫ এপ্রিল মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের পক্ষে আইনজীবী মনজিল মোরশেদ হাইকোর্টে রিট করেন।আদালত ৪৮ ঘণ্টার মধ্যে নির্যাতনের ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার এবং সংশ্লিষ্ট পুলিশ সুপার ও ওসিকে আদালতে হাজির হতে নির্দেশ দেন। বেলা তিনটায় পুলিশ সুপার নাফিউল ইসলাম আদালতে হাজির হয়ে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করেন।পুলিশ সুপারের পক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল নজরুল ইসলাম তালুকদার জানান, মঠবাড়িয়ায় সংখ্যালঘু নির্যাতনের ঘটনা ঘটেনি। এ নিয়ে থানায় কোনো অভিযোগও করা হয়নি। তাই পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারেনি।