পিরোজপুরের কয়েকটি গ্রামে আজ ঈদ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পিরোজপুরের মঠবাড়িয়া ও নাজিরপুর উপজেলার আটটি গ্রামের ৬০০ পরিবার আজ শুক্রবার (বাংলাদেশের এক দিন আগে) ঈদুল আজহার নামাজ আদায় করবে।
আজ শুক্রবার সকালে মঠবাড়িয়া উপজেলার সাপলেজা ইউনিয়নের ভাইজোড়া গ্রামের খোন্দকার বাড়ি ও কচুবাড়িয়া গ্রামের হাজী ওয়াহেদ আলী হাওলাদার বাড়িতে ঈদের দুটি জামাত অনুষ্ঠিত হবে। এ ছাড়া আজ সকালে নাজিরপুর উপজেলার খেজুরতলা বাজারের একটি মসজিদে ঈদের নামাজ আদায় করবে সেখানকার ৭০টি পরিবার। তবে শুক্রবার ঈদুল আজহার নামাজ আদায় করলেও তারা কাল শনিবার পশু কোরবানি দেবে।