পিরোজপুরের ঘটনায় দুটি হত্যা মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পিরোজপুরের নাজিরপুর উপজেলার মালিখালী ইউনিয়নের পেনাখালীতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গত মঙ্গলবার সংঘর্ষে বাবুল শেখ ও ইয়াহিয়া দাড়িয়া নিহত হওয়ার ঘটনায় গোপালগঞ্জ ও পিরোজপুরে দুটি মামলা হয়েছে।গতকাল বৃহস্পতিবার নাজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্বাস উদ্দিন বলেন, নিহত বাবুল শেখের ভাই আ. কালাম শেখ বাদী হয়ে ২৬ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাত আরও ১৫০ জনকে আসামি করে একটি হত্যা মামলা করেছেন। এতে টুঙ্গীপাড়া উপজেলার মধুখালী এলাকার আতিয়ার রহমান দাড়িয়াকে প্রধান আসামি করা হয়েছে।টুঙ্গীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজাহারুল হক জানান, ইয়াহিয়া দাড়িয়ার ভাই জাকির ইবনে সোলায়মান বাদী হয়ে গোপালগঞ্জের টুঙ্গীপাড়া থানায় ২৪-২৫ জনকে আসামি করে আরেকটি হত্যা মামলা করেন। এ মামলায় নাজিরপুর উপজেলার মালিখালী ইউনিয়নের পেনাখালী গ্রামের শেখ টিপু সুলতানকে প্রধান আসামি করা হয়েছে।