প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
২০০৯ সালের ২৫ ফেব্রুয়ারি ঢাকার পিলখানায় বিডিআর বিদ্রোহে নিহত কক্সবাজারের চকরিয়া পৌরসভার ভরামুহুরী গ্রামের বাসিন্দা লে. কর্নেল আবু মুছা মো. আইয়ুব কাইছারের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে গত বুধবার নানা কর্মসূচি পালন করা হয়। কর্মসূচির মধ্যে ছিল ওই দিন সকালে আইয়ুব কাইছারের গ্রামের বাড়িতে খতমে কোরঅান ও বাদে আসর স্থানীয় বাইতুর রহমাহ জামে মসজিদে মিলাদ মাহফিল। এতে অংশ নেন সেনাবাহিনীর কক্সবাজারস্থ ১৬ ইসিবির উপ–অধিনায়ক মেজর মো. আশিকুর রহমান, সাহারবিল আনোয়ারুল উলুম মাদ্রাসার অধ্যক্ষ রুহুল কুদ্দুস আনোয়ারী আল আজহারী, আইয়ুব কাইছারের ভাই মো. জহুরুল মওলা, মো. এনামুল হক প্রমুখ। রাতে গরিব ও দুস্থ মানুষের মধ্যে খাবার বিতরণ করা হয়।