পিলখানা হত্যা মামলায় সাজাপ্রাপ্ত আসামির মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পিলখানা হত্যা মামলার সাজাপ্রাপ্ত এক আসামি বিলুপ্ত বিডিআরের সদস্য আবদুল মান্নান (৩০) গত মঙ্গলবার রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন।
হাসপাতাল সূত্র বলেছে, গত ৮ অক্টোবর কাশিমপুরে কারাগারে থাকা বিলুপ্ত বিডিআরের জওয়ান মান্নান হৃদ্রোগে আক্রান্ত হন। ওই দিন তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা করিয়ে ঢাকা কেন্দ্রীয় কারাগারে নিয়ে যাওয়া হয়। ২৩ নভেম্বর আবার অসুস্থ হয়ে পড়লে সেখান থেকে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ৬০১ নম্বর ওয়ার্ডে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার রাতে তাঁর মৃত্যু হয়। তিনি লিভারের সমস্যায়ও ভুগছিলেন।
ঢাকা কেন্দ্রীয় কারাগারের কারাধ্যক্ষ মো. নেছার আলম প্রথম আলোকে বলেন, বিডিআরে বিদ্রোহের সময় আবদুল মান্নান বিডিআরের সদর দপ্তর পিলখানায় জওয়ান পদে কর্মরত ছিলেন। পিলখানা হত্যা মামলায় তাঁর চার বছর ছয় মাসের সাজা হয়।