পিলখানা হত্যাকাণ্ডে আইএসআই জড়িত: তোফায়েল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, পিলখানা হত্যাকাণ্ডে পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই জড়িত। আজ মঙ্গলবার বিকেলে জাতীয় সংসদে এক আলোচনায় পত্রপত্রিকার উদ্ধৃতি দিয়ে তিনি এ কথা বলেন।

তোফায়েল আহমেদ বলেন, ‘২০০৮ সালের ডিসেম্বরে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে শেখ হাসিনার নেতৃত্বে মহাজোট সরকার গঠন করে। এর পরের বছর ২০০৯ সালের ২৫ ফেব্রুয়ারি পিলখানায় সেনা হত্যাকাণ্ড হয়। আমরা অনেক বিদেশি পত্রপত্রিকায় দেখেছি এটাতে পাকিস্তানের সামরিক গোয়েন্দা সংস্থা (আইএসআই) জড়িত ছিল। আমরা দেখেছি, হত্যাকাণ্ডের এক ঘণ্টা পুলিশের নিরাপত্তা ছাড়াই বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ক্যান্টনমেন্টের বাড়ি ছেড়ে বেরিয়ে যান। তাঁর জ্যেষ্ঠ ছেলেরও আইএসআইয়ের সঙ্গে সংশ্লিষ্টতার খবর পাওয়া গেছে।’
ক্ষমতাসীন দলের এই জ্যেষ্ঠ সাংসদ বলেন, পিলখানা হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার হয়েছে। আন্তর্জাতিকভাবেও এটি গ্রহণযোগ্যতা পেয়েছে। প্রধানমন্ত্রীর যোগ্য নেতৃত্বের কারণেই এটা সম্ভব হয়েছে।