পিলখানা হত্যাকাণ্ডের দুই বছর পূর্ণ আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিডিআর বিদ্রোহের দুই বছর পূর্ণ হচ্ছে আজ। ২০০৯ সালের এই দিনে পিলখানায় বিদ্রোহের সময় নৃশংস হত্যাকাণ্ডের শিকার হন ৫৭ সেনা কর্মকর্তাসহ ৭৪ জন।পিলখানা হত্যা দিবস উপলক্ষে আজ বিডিআর সদর দপ্তরের দোয়া ও মিলাদ মাহফিল হবে। অনুষ্ঠানে নিহত ব্যক্তিদের পরিবারের সদস্যদের উপস্থিত থাকার অনুরোধ করা হয়েছে।নিহতদের বেশির ভাগেরই কবর হয়েছে বনানীর সামরিক গোরস্থানে। আজ সকালে সেখানে নিহতদের পরিবারের পাশাপাশি সর্বস্তরের মানুষ শ্রদ্ধা জানাবে। আওয়ামী লীগের পক্ষ থেকে সকাল ১০টায় বনানী গোরস্থানে সেনা কর্মকর্তাদের কবরে শ্রদ্ধা জানানো হবে।এদিকে বঙ্গবন্ধু নাগরিক সংহতি এ উপলক্ষে আজ সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে গোলটেবিল আলোচনা এবং ন্যাশনাল পিপলস পার্টি কাকরাইলের দলীয় কার্যালয়ে কোরআন খানি ও মিলাদ মাহফিলের আয়োজন করেছে।