পিলখানা হত্যাযজ্ঞের বিচারের জন্য অস্থায়ী আদালত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পিলখানায় হত্যাযজ্ঞের সঙ্গে জড়িত ৮২৪ জনের মামলার বিচার পরিচালনার জন্য অস্থায়ী আদালতের ঘোষণা দেওয়া হয়েছে গতকাল বুধবার। রাজধানীর সরকারি আলিয়া মাদ্রাসা ও ঢাকা কেন্দ্রীয় কারাগারসংলগ্ন মাঠে এ আদালত স্থাপন করা হয়েছে। ফৌজদারি কার্যবিধি ১৮৯৮-এর ধারা ৯-এর উপধারা-২ অনুসারে এ-সংক্রান্ত ঘোষণা সরকারি গেজেট প্রজ্ঞাপন আকারে প্রকাশ করেছে আইন মন্ত্রণালয়। এ আদালতে বিডিআর সদর দপ্তরে সংঘটিত হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে দায়েরকৃত নিউমার্কেট থানার মামলা, ঢাকা মহানগর দায়রা জজ আদালতের মামলা এবং ঢাকা মেট্রো মহানগর দায়রা জজ আদালতের মামলার বিচারকাজ অনুষ্ঠিত হবে। প্রসঙ্গত, গত বছরের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি পিলখানায় বিডিআর বিদ্রোহে ৫৭ জন কর্মকর্তা, তিন নারীসহ ৭৪ জন নিহত হন।