পিলখানায় বিডিআর সদস্যের মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর পিলখানায় বিডিআর সদর দপ্তরে গতকাল বুধবার ফারুক মিয়া (৪১) নামের এক বিডিআর জওয়ান মারা গেছেন। তিনি বিডিআরের নায়েক ছিলেন।পুলিশ সূত্র জানায়, পিলখানায় কর্মরত নায়েক ফারুক মিয়া ব্যারাকে থাকতেন। প্রতিদিনের মতো গত মঙ্গলবার রাতেও তিনি ব্যারাকে ঘুমান। গতকাল বুধবার সকালে সহকর্মীরা তাঁকে ঘুম থেকে জাগানোর চেষ্টা করেন। এ সময় তাঁকে নিথর অবস্থায় পড়ে থাকতে দেখেন। বিডিআর হাসপাতালে ভর্তি করার পর দুপুর ১২টার দিকে তিনি মারা যান।