পিসিপির নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পাহাড়ি ছাত্র পরিষদের (পিসিপি) নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়েছে।
বান্দরবানে অনুষ্ঠিত সম্মেলন শেষে ৩১ সদস্যের নতুন কমিটি ঘোষণা করা হয়।
জেলা শহরের রাজার মাঠে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয়। আর সম্মেলন হয় জেলা শহরতলির ফারুকপাড়ায়।
২১ মে ফারুকপাড়ায় আয়োজিত সম্মেলনে রাঙামাটি, বান্দরবান ও খাগড়াছড়ি থেকে তিন শতাধিক কাউন্সিলর ও পর্যবেক্ষক অংশ নেন।
পিসিপি সূত্র জানায়, আলাপ-আলোচনার ভিত্তিতে আগের কমিটির সাধারণ সম্পাদক জুয়েল চাকমাকে বহাল রাখা হয়। নতুন কমিটিতে বাচ্চু চাকমাকে সভাপতি ও উবাসিং মারমাকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে।
বাচ্চু চাকমা ও উবাসিং মারমা বলেন, সবার সম্মতিতে কমিটি গঠন করা হয়েছে। সুষ্ঠুভাবে সম্মেলন হওয়ায় সংগঠনের সর্বস্তরের নেতা-কর্মী আগের যেকোনো সময়ের তুলনায় চাঙা হয়ে উঠেছেন।