পিসিপির নেতা গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খাগড়াছড়ির দীঘিনালা বাস টার্মিনাল এলাকা থেকে গতকাল শনিবার সকালে পাহাড়ি ছাত্র পরিষদের (পিসিপি) এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার সুমেশ চাকমা ইউপিডিএফ-সমর্থিত পিসিপির দীঘিনালা উপজেলা শাখার দপ্তর সম্পাদক। দীঘিনালা ভূমি রক্ষা কমিটির সঙ্গে সেনাবাহিনী, পুলিশ ও আনসার সদস্যদের সংঘর্ষের ঘটনায় করা মামলার সন্দেহভাজন আসামি হিসেবে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে বলে পুলিশ জানায়। দীঘিনালা থানার ওসি সাহাদাত হোসেন জানান, সুমেশকে আদালতে হাজির করে রিমান্ডের আবেদন জানানো হবে। ইউপিডিএফের দীঘিনালা উপজেলা সংগঠক কিশোর চাকমা জানান, সুমেশ দীঘিনালা ডিগ্রি কলেজের একাদশ প্রথম বর্ষের ছাত্র। এ ধরনের গ্রেপ্তার অভিযান সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি করছে বলে তিনি অভিযোগ করেন।