পিস্তল উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নওগাঁর মহাদেবপুর উপজেলার নওহাটা মোড় নামক স্থানে দুটি বিদেশি পিস্তল, চারটি ম্যাগাজিন ও ছয়টি তাজা গুলিসহ ইয়াকুব আলী (২০) নামের একজনকে গ্রেপ্তার করেছে র্যাব। তিনি টাঙ্গাইল জেলার দেলদুয়ার উপজেলা সদরের ইসহাক আলীর ছেলে এবং নওগাঁর সাপাহার উপজেলার কলমুডাঙ্গা কওমি মাদ্রাসার প্রাক্তন ছাত্র।