পিস্তল উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব-৮) সদস্যরা গত সাত দিন পটুয়াখালীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ১টি পিস্তল, ৩টি গুলি, ৪৬৩টি ইয়াবা বড়ি এবং ৭৭ লিটার চোলাই মদ উদ্ধার করেছেন। এ সময় ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। ১৪ মে থেকে ২০ মে পর্যন্ত র্যাব এসব অভিযান চালায়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন আলীম আকন (৪২), সোহাগ বয়াতি (২২), সবুজ মাঝি (৩৬), রেজাউল কবির (৩৪), হাফিজুর রহমান (২৮) ও শহিদ খান (৩৮)। পটুয়াখালী র্যাব-৮ ক্যাম্পের কোম্পানি কমান্ডার মোহাম্মদ রোকনুজ্জামান এ তথ্য নিশ্চিত করে বলেন, এ ঘটনায় সদর থানায় অস্ত্র আইনে একটি ও মাদক নিয়ন্ত্রণ আইনে পৃথক ছয়টি মামলা দায়ের করা হয়েছে।