পিস্তল উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার আজমতপুর সীমান্ত থেকে গতকাল বুধবার দুটি পিস্তল ও দুটি গুলি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। চাঁপাইনবাবগঞ্জের ৯ নম্বর বিজিবির অধিনায়ক লে. কর্নেল মনজুরুল আলম জানান, সীমান্তের ১৮১ নম্বর পিলারসংলগ্ন এলাকা দিয়ে ভোরে ভারতীয় চোরকারবারিরা এসব আগ্নেয়াস্ত্র ও গুলি পাচার করছিল। গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি অভিযান চালালে চোরাকারবারিরা অস্ত্র ও গুলিসহ একটি ব্যাগ রেখে পালিয়ে যায়।  নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ