পিস্তল উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিজিবি-৬ গত মঙ্গলবার রাতে চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার সিংনগর সীমান্তে অভিযান চালিয়ে ভারতে তৈরি একটি পিস্তল, দুটি গুলি ও ৪৭ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে। রাত আটটার দিকে ভারত থেকে আগ্নেয়াস্ত্র ও চোরাচালানের পণ্য নিয়ে একদল চোরাকারবারি সিংনগর সীমান্ত দিয়ে বাংলাদেশে ঢোকে। খবর পেয়ে বিজিবির একটি টহল দল সেখানে অভিযান চালিয়ে ওই অস্ত্রগুলি ও ফেনসিডিল পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করে।