পিস্তল ও ফেনসিডিলসহ তিনজন গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার কেরানীগঞ্জ উপজেলার তারানগর ইউনিয়নের বরইকান্দি এলাকা থেকে গত শনিবার দিবাগত রাতে একটি বিদেশি পিস্তল ও ৪০ বোতল ফেনসিডিলসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন বরইকান্দির ওসমান গনি, তাঁর স্ত্রী শাহনাজ ও মো. নয়ন মিয়া।
কেরানীগঞ্জ মডেল থানার পুলিশ জানায়, ওসমানের বাড়িতে অস্ত্র ব্যবসায়ী নয়ন মিয়া গোপন বৈঠক করছিলেন—এ তথ্যের ভিত্তিতে রাত তিনটার দিকে পুলিশ ওসমান গনির বাসায় অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল ও ৪০ বোতল ফেনসিডিলসহ তিনজনকে গ্রেপ্তার করে।
কেরানীগঞ্জ মডেল থানার ওসি মো. মাইন উদ্দিন জানান, এ ব্যাপারে অস্ত্র ও মাদক আইনে দুটি মামলা করা হয়েছে। ওসমান গনি একটি ডাকাতি মামলায় ১০ বছরের সাজা পাওয়া পলাতক আসামি।