প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার বিভীষণ সীমান্ত থেকে গত বুধবার রাত ১০টার দিকে একটি দেশি পিস্তল, ১০ কেজি ভারতীয় জিরা ও পটকা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গত বৃহস্পতিবার সকাল নয়টায় ৪৩ বিজিবি ব্যাটালিয়নের কমান্ডার লে. কর্নেল জাহিদ হাসান বলেন, সুবেদার মোতালেব মিয়ার নেতৃত্বে বিভীষণ কোম্পানি সদরের একটি বিশেষ টহল দল সীমান্তের লালমাটিয়া মাঠ এলাকার একটি ধানখেত থেকে পরিত্যক্ত অবস্থায় একটি দেশি পিস্তল, ৬৪৮টি ভারতীয় পটকা ও ১০ কেজি জিরা উদ্ধার করা হয়েছে। তিনি আরও বলেন, গত বুধবার গভীর রাতে বিজিবি অবৈধ অস্ত্র ও অন্যান্য সামগ্রী বহনকারী এক ব্যক্তিকে চ্যালেঞ্জ করলে তিনি ব্যাগটি ফেলে পালিয়ে যান। পরে ব্যাগটি থেকে ওই সব সামগ্রী পাওয়া যায়।