প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাতক্ষীরার শ্যামনগর উপজেলার কাশিমাড়ি গ্রাম থেকে গতকাল মঙ্গলবার এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাঁর কাছ থেকে একটি পিস্তল ও একটি গুলি উদ্ধার করা হয়। গ্রেপ্তার হওয়া যুবকের নাম মোনায়েম হোসেন সরদার (৩১)। তিনি কাশিমাড়ি গ্রামের বাসিন্দা। শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বলেন, বেলা একটার দিকে গোপন তথ্যের ভিত্তিতে ওই ব্যক্তির বাড়িতে অভিযান চালানো হয়। সেখান থেকে মোনায়েমকে পুলিশ গ্রেপ্তার করে। তাঁর স্বীকারোক্তি অনুযায়ী বাড়ি থেকে পিস্তল ও গুলি উদ্ধার করা হয়। নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা