পিস্তল চুরি যাওয়ায় পুলিশ কর্মকর্তা বরখাস্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় পুলিশের এক কর্মকর্তার বাড়িতে চুরি হয়েছে। চোরেরা তাঁর পিস্তলও চুরি করে নিয়ে গেছে। এদিকে পিস্তল চুরি যাওয়ার অপরাধে ওই কর্মকর্তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, নবীনগর থানায় কর্মরত পুলিশের এএসআই গোলাম মোস্তফা তাঁর পরিবার নিয়ে উপজেলা সদরের পদ্মপাড়ায় বসবাস করতেন। গত বৃহস্পতিবার মধ্যরাতে চোরেরা তাঁর বাসার জানালার গ্রিল কেটে ভেতরে ঢোকে। পরে আলমারিতে থাকা একটি পিস্তল, এক লাখ টাকা ও স্বর্ণালংকারসহ প্রায় দুই লাখ টাকার মালামাল চুরি করে নিয়ে যায়। এ সময় পুলিশের ওই কর্মকর্তা বাসায় ছিলেন না।