প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বগুড়ায় গতকাল সোমবার পিস্তল ও পাঁচটি গুলিসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। শহরের বনানী পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) তাজুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে দুপুর দেড়টার দিকে শহরের চকলোকমান তালতলা এলাকায় মৃত মকবুল হোসেনের বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় ওই বাড়ি থেকে মকবুল হোসেনের ছেলে তুহিন মিয়া (২৮) ও একই এলাকার মৃত নিজাম উদ্দিন শেখের ছেলে কামরান শেখকে (৩০) আটক করা হয়। তাঁদের কাছে বিদেশি পিস্তল, গুলি ও ম্যাগজিন পাওয়া গেছে। গ্রেপ্তারকৃতরা ছিনতাই, চাঁদাবাজিসহ বেশ কয়েকটি মামলার আসামি।