পিস্তলসহ আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিজিবি-৬ ব্যাটালিয়নের সদস্যরা গতকাল বুধবার বেলা দুইটার দিকে ঝিনাইদহের কালীগঞ্জ শহরের শাহি হোটেলে তল্লাশি চালিয়ে একটি পিস্তলসহ জাহাঙ্গীর আলম (৩৫) নামের এক ব্যক্তিকে আটক করেছে। এছাড়া মঙ্গলবার দিবাগত রাত একটার দিকে চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার পেয়ারাতলা নামক স্থান থেকে বিজিবি উথলী বিশেষ ক্যাম্পের সদস্যরা একটি নাইন এমএম পিস্তল ও দুটি গুলি উদ্ধার করে। বিজিবি-৬ ব্যাটালিয়নের পরিচালক লে. কর্নেল এস এম মনিরুজ্জমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।