প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় একটি গুলিভর্তি পিস্তল, একটি চাপাতিসহ শাহীন (৩২) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ৷ গতকাল বুধবার ভোরে উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের চনপাড়া পুনর্বাসন কেন্দ্রে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়৷ শাহীন রূপগঞ্জের চনপাড়া পুনর্বাসন কেন্দ্রের ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা৷ জেলা গোয়েন্দা পুলিশের বিশেষ শাখার পরিদর্শক মঈনুর রহমান জানান, গ্রেপ্তার হওয়া শাহীনের বিরুদ্ধে রূপগঞ্জসহ বিভিন্ন³ থানায় ১২টি মামলা রয়েছে৷ এ ঘটনায় রূপগঞ্জ থানায় অস্ত্র আইনে মামলা হয়েছে৷