পিস্তলসহ গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় অভিযান চালিয়ে বিদেশি পিস্তল, ম্যাগাজিনসহ হোসেন আলী (২৫) নামের এক তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত রোববার দিবাগত রাতে উপজেলার খলিশাকুন্ডি এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। দৌলতপুর থানার ওসি শহিদুল ইসলাম বলেন, ভোররাতে ডাকাতির প্রস্তুতিকালে হোসেন আলীকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁর কাছ থেকে একটি বিদেশি পিস্তল ও একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়। হোসেন আলী মেহেরপুরের গাংনী উপজেলার নওদাপাড়া গ্রামের ইমদাদুল মণ্ডলের ছেলে। তাঁর বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা হয়েছে।