পিস্তলসহ গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গোপালগঞ্জ শহরের একটি রেস্তোঁরা থেকে গতকাল বুধবার পুলিশ একটি পিস্তল ও তিনটি গুলিসহ দুই নারীকে আটক করেছে। তাঁরা হলেন শাহানা বেগম (৩৫) ও আদুরী বেগম। সদর থানার উপপরিদর্শক (এসআই) হাশেমুজ্জামান বলেন, শাহানা ও আদুরীর বাড়ি মুকসুদপুর উপজেলার বনগ্রামে। শাহানা বেগম থানায় সাংবাদিকদের কাছে অভিযোগ করেন, স্বামী হাসান সরদারের সঙ্গে তাঁর বনিবনা হচ্ছিল না। যড়যন্ত্র করে তাঁকে অস্ত্রসহ ধরিয়ে দেওয়া হয়েছে।