পিস্তলসহ গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিরাজগঞ্জের শাহজাদপুরে গতকাল শুক্রবার একটি বিদেশি পিস্তলসহ দুই সন্ত্রাসীকে গ্রেপ্তার করা হয়েছে। স্থানীয় থানার ওসি জসিম উদ্দিন সরকার জানান, গতকাল মধ্যরাতে পৌর শহরের দাড়িয়াপুর মহল্লায় অভিযান চালিয়ে আরিফ হোসেন ওরফে মানিকের কাছ থেকে একটি অত্যাধুনিক পিস্তল উদ্ধার করা হয়েছে। তাঁর বাড়ি মুন্সিগঞ্জের চন্দনতলা এলাকায়। এ ঘটনায় মানিক ও তাঁর সহযোগী কুমিল্লার দাউদকান্দির সাঁতারদিয়ার গ্রামের মাহবুব আলম ওরফে লিটনকে গ্রেপ্তার করা হয়। তাঁদের বিরুদ্ধে খুনসহ একাধিক মামলা রয়েছে।