পিস্তলসহ গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটোর শহরে গত সোমবার একটি বিদেশি পিস্তল, তিনটি গুলি, একটি ম্যাগাজিনসহ এক ব্যক্তিকে আটক করেছে র‌্যাব। আটক উল্লাস নাটোর শহরের উত্তর চৌকিরপাড় মহল্লার বাসিন্দা।র‌্যাব-৫ সূত্রে জানা যায়, কোম্পানি কমান্ডার ক্যাপ্টেন মাহফিজুর রহমানের নেতৃত্বে র‌্যাবের একটি দল শহরের কাঁঠালবাড়িয়া এলাকায় অভিযান চালায়। অভিযানে কাঁঠালবাড়িয়া মসজিদপাড়া থেকে উল্লাসকে আটক করা হয়। অস্ত্র আইনে মামলা দায়েরের পর গতকাল তাঁকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।