প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বগুড়ায় বিদেশি পিস্তল ও গুলিসহ তিন যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। শহরতলির মানিকচক এলাকার বালুমহাল থেকে গতকাল শুক্রবার বেলা ১১টার দিকে পুলিশ অভিযান চালিয়ে ইতালির একটি পিস্তল, দুটি গুলি, একটি ম্যাগাজিনসহ তিনজনকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন বগুড়া সদরের কর্ণপুর গ্রামের লুৎফর রহমান ওরফে মিন্টু (৩০), হটিলাপুর গ্রামের শাহিন প্রামাণিক (৩১) ও মানিকচকের রিপন মিয়া (৩০)।