পিস্তলসহ গ্রেপ্তার ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়া শহরের সুলতানগঞ্জ পাড়া এলাকা থেকে দুটি গুলি, একটি বিদেশি পিস্তল, একটি চাপাতিসহ জাতীয়তাবাদী শ্রমিক দলের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার সকালে শ্বশুরবাড়ি থেকে মনিরুজ্জামান ওরফে রনি (৩৩) নামের ওই নেতাকে গ্রেপ্তার করা হয়। তিনি শ্রমিক দল বগুড়া শহর শাখার যুগ্ম সম্পাদক এবং ৮ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক। বগুড়া সদর থানার উপপরিদর্শক আবদুর রাজ্জাক জানান, রনি পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী। নিজস্ব প্রতিবেদক, বগুড়া।