পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার গাড়ি উদ্ধার
মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলার বাঘুলি এলাকা থেকে গতকাল শুক্রবার একটি পিস্তল, দুটি গুলিসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় একটি চোরাই প্রাইভেট কার উদ্ধার করা হয়। গ্রেপ্তার হওয়া দুই যুবক হলেন উপজেলার জামির্ত্তা ইউনিয়নের খালিয়াজুরি গ্রামের তুহিন মৃধা (২৬) ও ফরিদপুর সদর উপজেলার দুলাল হোসেন (২৫)।পুলিশ জানায়, গতকাল সন্ধ্যা ছয়টার দিকে হেমায়েতপুর-সিঙ্গাইর সড়কের বকচর এলাকায় একটি প্রাইভেট কার থামানোর সংকেত দেয় সিঙ্গাইর থানার পুলিশের একটি দল। কিন্তু গাড়িটি দ্রুত চলে যায়। খবর পেয়ে পাশের শান্তিপুর পুলিশ ফাঁড়ির সদস্যরা বাঘুলি এলাকায় গাড়িটি আটক করেন। আরোহীদের কাছ থেকে একটি পিস্তল, দুটি গুলি ও তাঁদের ব্যবহূত চোরাই প্রাইভেট কার (ঢাকা মেট্রো-গ-২৩-৬২২৩) উদ্ধার করা হয়।সিঙ্গাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লিয়াকত আলী বলেন, তুহিন ও দুলালের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা হয়েছে।