
আন্তর্জাতিকভাবে স্বনামধন্য ও জনপ্রিয় পিৎজা হাট আউটলেট মেন্যুতে গতকাল শনিবার যুক্ত হয়েছে অনেকগুলো নতুন খাবার। এখন থেকে সব পিৎজা হাট আউটলেটে বর্তমান সব মেন্যুর সঙ্গে ১১টি নতুন সুস্বাদু খাবার পাওয়া যাবে।
পিৎজা হাট এনেছে চারটি নতুন বেভারেজ (কিউকাম্বার স্প্ল্যাশ, স্ট্রবেরি ভ্যানিলা শেক, স্পাইসি ম্যাঙ্গো ও পিচ লেমোনেড), দুটি এপিটাইজার (গার্লিক ব্রেড স্টিক্স ও ভেজ ব্রাউন্স), একটি রিসোটো (চিজ বেক্ড রিসোটো), দুটি পাস্তা (বোলোগনিস সস্সহ বেক্ড পাসতা ও মাশরুম সস্সহ বেক্ড পাসতা) এবং দুটি পিৎজা (বার বি কিউ টেম্পটেশন ও বার বি কিউ ব্লাস্ট)। এখন তাদের ট্যাগলাইন ‘সামথিং নিউ ফর এভরিবডি...গ্রেট নিউ ইলেভেন প্রোডাক্টস অ্যাট পিৎজা হাট’ সবার জন্য নতুন কিছু, পিৎজাতে লোভনীয় নতুন ১১টি খাবার।
এসব নতুন খাবারের শুরুর মুহূর্তকে স্মরণীয় করে রাখতে পিৎজা হাট আউটলেট গুলশানে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ট্রান্সকম ফুডস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী আক্কু চৌধুরী। আরও ছিলেন খ্যাতিমান তারকা মুনমুন, বন্যা মির্জা, তপু ও শারমিন লাকি।
ট্রান্সকম ফুডস লিমিটেড পিৎজা হাট ডেলিভারি (পিএইচডি) এবং পিৎজা হাটের ফ্রান্চাইজি হিসেবে দায়িত্ব পালন করছে। পাশাপাশি ট্রান্সকম ফুডস লিমিটেড বাংলাদেশে কেএফসি পরিচালনা করছে, যা বাংলাদেশে প্রথমবারের মতো আন্তর্জাতিক রেস্টুরেন্ট ফ্রান্ চাইজি ব্যবসায় শুরু করেছে। বিজ্ঞপ্তি