পিয়াইন নদে নিখোঁজ দুই ছাত্রের লাশ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিলেটের গোয়াইনঘাট উপজেলার পর্যটন স্পট জাফলংয়ের পিয়াইন নদে সাঁতার কাটতে গিয়ে নিখোঁজ দুই কলেজছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ।
ওই দুই কলেজছাত্র হলো আবদুল্লাহ অন্তর (১৭) ও সোহাগ ঘোষ (১৭)। দুজনই রাজধানীর সরকারি কবি নজরুল কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী এবং ঢাকার ওয়ারী এলাকার বাসিন্দা।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ঈদের ছুটিতে বেড়ানোর জন্য আবদুল্লাহ অন্তর ও সোহাগ ঘোষসহ ছয় বন্ধু গত বুধবার ঢাকা থেকে সিলেটের জাফলংয়ে যায়। ওই দিন বিকেল চারটার দিকে আবদুল্লাহ ও সোহাগ পিয়াইন নদের মল্লাঘাটের জিরো পয়েন্ট এলাকায় সাঁতার কাটতে নামে। এর কিছুক্ষণ পরই তারা স্রোতের তোড়ে ভেসে যায়। গতকাল সকাল ১০টার দিকে গোয়াইনঘাট উপজেলার বেখরার খালে সোহাগের লাশ ভেসে ওঠে।