পিয়াস করিমের বাসায় হামলা, দারোয়ানকে গুলি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক পিয়াস করিমের বাসায় হামলা করেছে দুর্বৃত্তরা। তাদের গুলিতে বাসার দারোয়ান আহত হয়েছেন।
পিয়াস করিমের অভিযোগ, আজ শনিবার সন্ধ্যা সোয়া সাতটার দিকে তিন ব্যক্তি তাঁর ধানমন্ডি ৫ নম্বরের বাসায় তাঁকে খুঁজতে যান।
পিয়াস করিম প্রথম আলো ডটকমকে বলেন, হামলার সময় তিনি বাসায় ছিলেন না। তিনি বলেন, তাঁকে না পেয়ে দুর্বৃত্তরা তাঁর বাসার দারোয়ানের পায়ে গুলি করে। এ সময় ওই তিন ব্যক্তি তাঁর বাসার সামনে কয়েকটি ককটেলের বিস্ফোরণও ঘটায় বলেও অভিযোগ করেন তিনি।