পীরগঞ্চে মেইল ট্রেনের ইঞ্জিন বিকল, দুর্ভোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইঞ্জিন বিকল হয়ে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে উত্তরবঙ্গ মেইল ট্রেনটি গতকাল শুক্রবার সাড়ে পাঁচ ঘণ্টা বিলম্বিত হয়। এতে ট্রেনের প্রায় সাত শ যাত্রীকে পড়তে হয় দুর্ভোগে।
জানা গেছে, পঞ্চগড়-সান্তাহার রেলপথের মেইল ট্রেনটি গতকাল দুপুর ১২টা ৫ মিনিটে সান্তাহারের উদ্দেশে পীরগঞ্জ রেলস্টেশন ছেড়ে যায়। কিন্তু কয়েক মিনিট পরেই বাঁশগাড়া নামক স্থানে ট্রেনটির ইঞ্জিন বিকল হয়ে যায়। প্রায় তিন ঘণ্টা পর ৪২ কাঞ্চন এক্সপ্রেস ডাউন ট্রেনটি ঠাকুরগাঁও থেকে এসে আটকে পড়া ট্রেনটিকে টেনে পীরগঞ্জ স্টেশনের ২ নম্বর লাইনে রাখে। কাঞ্চন এক্সপ্রেস ট্রেনটি বিকেল সাড়ে তিনটার দিকে পার্বতীপুরের উদ্দেশে পীরগঞ্জ ছেড়ে যায়। এ সময় মেইল ট্রেনের কিছু যাত্রী কাঞ্চন এক্সপ্রেস ট্রেনে করে গন্তব্যের উদ্দেশে রওনা হতে পারলেও বাকিরা বিপাকে পড়ে।