পীরগঞ্জ ও ফরিদপুরে ২৭ প্রতিষ্ঠানকে জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মহান স্বাধীনতা দিবস উদ্যাপন উপলক্ষে গতকাল সোমবার জাতীয় পতাকার মাপ, উত্তোলন দণ্ড, পতাকার রং সঠিক না থাকায় ও যথাযথ নিয়মে পতাকা উত্তোলন না করায় ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় ২২টি এবং ফরিদপুর সদরের পাঁচটি প্রতিষ্ঠানকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। ‘জাতীয় পতাকা উত্তোলন পর্যবেক্ষণ’ উপকমিটির সদস্যদের উপস্থিতিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবদুর রউফ মণ্ডল ঠাকুরগাঁওয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় ২২টি প্রতিষ্ঠানের মালিকদের কাছ থেকে প্রায় পাঁচ হাজার টাকা জরিমানা আদায় করেন আদালত। এদিকে ফরিদপুরে ত্রুটিপূর্ণ জাতীয় পতাকা উত্তোলনের অপরাধে পাঁচটি প্রতিষ্ঠানকে এক হাজার ৮০০ টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। ইউএনও কামরুজ্জামান সেলিমের নেতৃতে সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত শহরের মুজিব সড়কে এই অভিযান চালানো হয়।